
জয়পুরহাটের কালাইয়ে প্রায় ১৩শ অসহায় ও দুস্থ শিশুর পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুুুপুরে উপজেলার জিন্দারপুর বাখরাগ্রামের কালাই শাখা অফিস চত্তরে বে-সরকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, গুড নেইবারস বাংলাদেশের কালাই শাখার সভাপতি ও জিন্দারপুর ইউপি চেয়ারম্যার জিয়াউর রহমান জিয়া, প্রজেক্ট ম্যানেজার শারমিন নাসরিন, প্রোগ্রাম অফিসার জাকির হোসেনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ সংস্থাটি দেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে। তারা সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন কাজ করছে।




0 Comments