বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত সকল জয়পুরহাটবাসীকে একত্রিত করা এবং জয়পুরহাটবাসীর বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য ।
আপনি গ্রুপের সদস্য হিসেবে যোগ দিবেন মানেই আমরা ধরে নিবো নিম্নোক্ত সকল নিয়মগুলো আপনি জানেন।
পোষ্ট/কমেন্ট করার ক্ষেত্রে নিয়মঃ
১। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন মেনে পোস্ট করতে হবে।
২। কোন রাজনৈতিক দল/ব্যক্তির পক্ষে বা বিপক্ষে কোন খবর/গল্প/প্রবন্ধ/কবিতা ইত্যাদি পোস্ট করা/মন্তব্য করা যাবে নাĺ
৩। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন কোন পোস্ট/মন্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা প্রত্যেকেই আমাদের ধর্মকে ভালোবাসি। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে ধর্ম নিয়ে গ্রুপে কোন পোস্টকে নিরুৎসাহিত করা হয়েছে।
৪। দেশ বিরোধী কিংবা দেশের স্বার্থে আঘাত হানে এমন কোনরূপ পোষ্ট করা যাবে না।
৫। বিজ্ঞাপনধর্মী কোন পোষ্ট করবেন না ও গ্রুপে কোন অবস্থাতেই স্প্যামিং করবেন না।
৬। কোনরকম নিজস্বি (সেলফি) গ্রুপে পোস্ট করবেন না। গ্রুপের ওয়ালকে নিজের ওয়াল মনে করে ব্যক্তিগত পোস্ট শেয়ার করবেন না।
৭। “ইনবক্স মি”, “এড মি”- এ ধরণের মন্তব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
৮। অন্য গ্রুপ, পেইজ, লিংক ইত্যাদি পোষ্ট করবেন না। অন্য কোন গ্রুপের কিছু শেয়ার করতে চাইলে প্রাসঙ্গিক কিছু লিখে তারপর শেয়ার করবেন।
৯। গ্রুপে ভিডিও লাইভ আড্ডা/পোল শুধুমাত্র এডমিন প্যানেলের জন্য সংরক্ষিত।
১০। কোন পোস্ট/মন্তব্য কেন এপ্রুভ হল না বা এপ্রুভ হওয়ার পরেও কেন মুছে দেয়া হল এ নিয়ে কোন এডমিনকে প্রশ্ন করবেন না।
১১। অন্যকে অসম্মান করে (অশালীন শব্দ প্রয়োগে) কোন প্রকার পোষ্ট/মন্তব্য করলে সরাসরি ব্লক করা হবে।
১২। বাংলা অক্ষরে বাংলা লিখুন। রোমান হরফে লিখতে চাইলে ইংরেজিতে লিখুন।
১৩। নেতিবাচক স্বাজাতিকতা (রেসিজম) গ্রুপে গ্রহণযোগ্য নয়। জাতি, লিঙ্গ, বর্ণ সম্পর্কীয় নেতিবাচক কোন মন্তব্য/পোস্ট করল সরাসরি ব্যান করা হবে।
১৪। নিয়োগ বিজ্ঞপ্তি/চাকুরী প্রয়োজন/প্রাইভেট পড়াতে চাই এই ধরনের পোস্ট এপ্রুভ করা হয়না তবে বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে নিয়মের ব্যাতিক্রম হতে পারে ।
গ্রুপে আপনার করা পোস্টের সকল দায়-দায়িত্ব আপনার নিজের। এডমিনগণ বা অন্য কেউ গ্রুপে প্রকাশিত আপনার পোস্ট সম্পর্কিত কোন দায়-দ্বায়িত্ব বহন করবে না।
***গ্রুপের যেকোন নিয়ম যেকোন সময় পরিবর্তন কিংবা পরিবর্ধনের সকল ক্ষমতা এডমিন প্যানেল সংরক্ষণ করেন****
গ্রুপের নিয়মকে সম্মা ন করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন তাহলে আমরা নিশ্চিত করবো আপনাদের জন্য সুস্থ বিনোদনের এক নতুন দিগন্ত।
ধন্যবাদ
0 Comments